1. bdsomachar24.news@gmail.com : Mohashin Hossain : Mohashin Hossain
  2. smtrs12@gmail.com : news :

শরীয়তপুর অঞ্চলে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা

  • Update Time : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

শরীয়তপুর অঞ্চলে পপুলার লাইফ ইনস‍্যুরেন্স পিএলসির বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৬ মার্চ ২০২৬) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পপুলার লাইফ ইনস‍্যুরেন্স পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস‍্যুরেন্স ফোরাম-এর প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইনস‍্যুরেন্স এসোসিয়েশন-এর কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী।

এছাড়াও কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

সভায় গ্রাহকদের মাঝে বীমা দাবির চেক হস্তান্তর করা হয় এবং প্রতিষ্ঠানের ব্যবসা সম্প্রসারণ, সেবার মানোন্নয়ন ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। বক্তারা গ্রাহক আস্থা ও দায়িত্বশীল সেবার মাধ্যমে বীমা খাতকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সময়মতো বীমা দাবি পরিশোধ গ্রাহকের আস্থা বৃদ্ধির অন্যতম প্রধান উপাদান। তিনি প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা ও প্রতিনিধিদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সভা শেষে উপস্থিত সবার অংশগ্রহণে মতবিনিময় পর্ব অনুষ্ঠিত হয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরও দেখুন