1. bdsomachar24.news@gmail.com : Mohashin Hossain : Mohashin Hossain
  2. smtrs12@gmail.com : news :

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত

  • Update Time : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

মালদ্বীপের দিগুড়া আইল্যান্ডে একটি নির্মাণাধীন সাইটের গেস্টহাউসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ বাংলাদেশি নিহত হয়েছেন।

শুক্রবার (১৩ মার্চ) ভোরে দিগুড়া আইল্যান্ডের ওই গেস্টহাউসে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে ভেতরে থাকা সাত বাংলাদেশি গুরুতর দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় পাঁচজনের মৃত্যু হয়।

নিহত অন্য চারজন হলেন- মো. সদর আলী, মো. রবিন মোল্লা, সফিকুল ইসলাম ও মো. নূরনবী সরকার। এছাড়া জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন নামে আরও দুই বাংলাদেশি বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

নিহতদের মধ্যে তাজউদ্দিন ইসলাম (২৫) নামে লক্ষ্মীপুরের এক যুবক রয়েছেন। বিকেলে নিহতের খালাতো ভাই আব্দুল খালেক বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত তাজউদ্দিন লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের আলাদাদপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি চার বোনের একমাত্র ভাই এবং চার মাস বয়সী এক কন্যাসন্তানের জনক ছিলেন। পরিবারের সচ্ছলতা ফেরাতে আট মাস আগে প্রায় চার লাখ টাকা ঋণ করে মালদ্বীপে পাড়ি জমিয়েছিলেন তিনি। সেখানে একটি রিসোর্টে কর্মরত ছিলেন তাজ।

পারিবারিক সূত্র জানায়, তাজের বাবা দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে আক্রান্ত। একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে পরিবারটি এখন দিশেহারা।

মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর মো. সোহেল পারভেজ জানান, আহত দুজনের মধ্যে একজনকে আইসিইউতে এবং অন্যজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার বিস্তারিত জানতে হাইকমিশনের একটি প্রতিনিধিদল ঘটনাস্থলে আছে। নিহতদের মরদেহ দ্রুত দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও উদ্যোগ নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরও দেখুন