1. bdsomachar24.news@gmail.com : Mohashin Hossain : Mohashin Hossain
  2. smtrs12@gmail.com : news :

তেল নেওয়ার সময়সূচি প্রকাশ করলো ডিপো

  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

দেশজুড়ে জ্বালানি তেল সরবরাহ কার্যক্রম আরও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) প্রধান ডিপো থেকে পেট্রল পাম্পে সরবরাহের নতুন সময়সূচি ঘোষণা করেছে। নতুন সময়সূচি অনুযায়ী সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জ্বালানি সরবরাহ কার্যক্রম চলবে।

বিপিসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে সৃষ্ট সংকট মোকাবেলায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিপিসির নির্দেশনা অনুযায়ী দেশের সব বিপণন কোম্পানির মাধ্যমে নিরবচ্ছিন্নভাবে জ্বালানি পণ্য সরবরাহ অব্যাহত রয়েছে। সঠিক ও সময়োপযোগী সরবরাহ নিশ্চিত করতে প্রধান স্থাপনা বা ডিপো থেকে পেট্রল পাম্প, ফিলিং স্টেশন ও পয়েন্ট ডিলারদের কাছে জ্বালানি পৌঁছানোর সময় নতুনভাবে নির্ধারণ করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রধান স্থাপনা বা ডিপো থেকে সরবরাহ কার্যক্রম সকাল ৭টায় শুরু হয়ে বিকেল ৩টায় শেষ হবে।

এদিকে, দেশের সব পেট্রল পাম্পে জ্বালানি তেলের ব্যবস্থাপনা ও সমন্বয় আরও শক্তিশালী করতে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ‘ট্যাগ অফিসার’ নিয়োগ করা হবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের সব পাম্পে একজন করে ট্যাগ অফিসার থাকবেন। বিপিসি ঢাকাসহ চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় প্রথম দফায় এই পদে কর্মকর্তাদের নিয়োগ দেবে।

এই পদক্ষেপের মাধ্যমে বিপিসি আশা করছে, জ্বালানি তেলের সুষ্ঠু বিতরণ নিশ্চিত হবে এবং অপ্রয়োজনীয় দেরি ও জটলা কমবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরও দেখুন