1. bdsomachar24.news@gmail.com : Mohashin Hossain : Mohashin Hossain
  2. smtrs12@gmail.com : news :

মেঘনা ব্যাংকের ১০ হাজার কোটি টাকার ডিপোজিটের মাইলফলক অর্জন

  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

গ্রাহকদের অবিচল আস্থার ভিত্তিতে মেঘনা ব্যাংক ১০ হাজার কোটি টাকার ডিপোজিটের মাইলফলক অর্জন করেছে।

বুধবার (১ এপ্রিল) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

২০২৬ সালের প্রথম প্রান্তিক শেষে এই উল্লেখযোগ্য সাফল্য উদযাপন উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মিজানুর রহমান এর নেতৃত্বে সিনিয়র ম্যানেজমেন্ট টিম উপস্থিত ছিলেন।

এ সময় ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মিজানুর রহমান সকল স্টেকহোল্ডার, বিশেষ করে ডিপোজিটরদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মেঘনা ব্যাংকের প্রতি তাদের অব্যাহত আস্থার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরও দেখুন