1. bdsomachar24.news@gmail.com : Mohashin Hossain : Mohashin Hossain
  2. smtrs12@gmail.com : news :

সরকারি খাতে ব্যয় সংকোচন করতে জ্বালানি-বিদ্যুৎ ব্যবহার ৩০% কমানোর নির্দেশ

  • Update Time : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

সরকারি পরিচালন ব্যয় কমাতে রাষ্ট্রীয় দপ্তরগুলোতে জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাসের ব্যবহার ৩০ শতাংশ কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা সরকারি কাজে ব্যবহৃত গাড়ির জ্বালানি বরাদ্দ থেকেও ৩০ শতাংশ কম গ্রহণ করবেন।

শুক্রবার (৩ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বৃহস্পতিবার (২ এপ্রিল) অনুষ্ঠিত মন্ত্রিসভার চতুর্থ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। জাতীয় সংসদ সচিবালয়-এর মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন তারেক রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি খাতে ব্যয় কমানোর অংশ হিসেবে নতুন করে গাড়ি, জলযান, আকাশযান এবং কম্পিউটার কেনা সম্পূর্ণ বন্ধ রাখতে হবে।

এছাড়া সরকারি যানবাহনের জন্য মাসিক ভিত্তিতে বরাদ্দ জ্বালানি ব্যবহারে ৩০ শতাংশ হ্রাস, সরকারি অফিসে জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাসের ব্যবহার ৩০ শতাংশ কমানো বাধ্যতামূলক করা হয়েছে।

আরও বলা হয়, আবাসিক ভবনের সৌন্দর্যবর্ধন ব্যয় ২০ শতাংশ এবং অনাবাসিক ভবনের ক্ষেত্রে ৫০ শতাংশ কমাতে হবে।

এদিকে আপাতত ভূমি অধিগ্রহণ কার্যক্রম পুরোপুরি স্থগিত রাখার সিদ্ধান্তও নেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরও দেখুন