1. bdsomachar24.news@gmail.com : Mohashin Hossain : Mohashin Hossain
  2. smtrs12@gmail.com : news :

প্রাইম ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

  • Update Time : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

২০২৫ সালের সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে প্রাইম ব্যাংক পিএলসি.।

রোববার (৫ এপ্রিল) অনুষ্ঠিত ব্যাংকের বোর্ড সভায় কোম্পানির বার্ষিক নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করে বোর্ড অব ডিরেক্টরস।

সভায় ২০২৫ সালের সমাপ্ত বছরের জন্য শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করা হয়, যার মধ্যে ২৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ স্টক লভ্যাংশ।

প্রাইম ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, ২০২৫ সালের সমাপ্ত বছরে ব্যাংকের নিট মুনাফায় প্রবৃদ্ধি হয়েছে ২৪ শতাংশ। এ সময়ে নিট মুনাফা হয়েছে ৯১০ কোটি টাকা, যা গত বছরের (২০২৪) একই সময়ে ছিল ৭৩২ কোটি টাকা। ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭.৮৪ টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ৬.৩১ টাকা।

বছর শেষে ব্যাংকের শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) এবং শেয়ার প্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে যথাক্রমে ৪০.০০ টাকা এবং ৫৮.০৭ টাকা।

ডিসেম্বর, ২০২৫-এ সমাপ্ত বছরে ব্যাংকের মোট সম্পদের পরিমান দাঁড়িয়েছে ৬৪,৮৯০ কোটি টাকা। প্রাইম ব্যাংকের ঝুঁকি ভিত্তিক মূলধন পর্যাপ্ততার হার (সিআরএআর) দাঁড়িয়েছে ১৮.০৭ শতাংশ, যা ব্যাংকিং খাতের সর্বোচ্চর মধ্যে।

সভায় ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২১ মে, ২০২৬ তারিখ নির্ধারণ করা হয় এবং রেকর্ড ডেট ২৮ এপ্রিল, ২০২৬ তারিখ নির্ধারণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরও দেখুন