1. bdsomachar24.news@gmail.com : Mohashin Hossain : Mohashin Hossain
  2. smtrs12@gmail.com : news :

এমপিদের খেলাপি ঋণ ৩ হাজার ৩৩০ কোটি টাকা: অর্থমন্ত্রী

  • Update Time : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

বর্তমান সংসদ সদস্য (এমপি) ও তাদের স্বার্থ-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১১ হাজার ১১৭ কোটি ৩১ লাখ টাকা, যার একটি বড় অংশই খেলাপি ঋণ। এর মধ্যে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ৩৩০ কোটি ৮ লাখ টাকা।

সোমবার (৬ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের নবম দিনের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কাইসার কামাল।

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাতের এক লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, বর্তমানে এমপি ও তাদের মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের নামে দেশের ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলো থেকে নেওয়া মোট ঋণের স্থিতি ১১ হাজার ১১৭ কোটি ৩১ লাখ টাকা।

অর্থমন্ত্রী সংসদকে জানান, ঋণের একটি বড় অংশই বর্তমানে খেলাপি হিসেবে চিহ্নিত। এর মধ্যে ৩ হাজার ৩৩০ কোটি ৮ লাখ টাকা খেলাপি ঋণ হিসেবে চিহ্নিত হয়েছে বলে সংসদকে অবহিত করেন।

তবে অর্থমন্ত্রী বিশেষ দ্রষ্টব্য হিসেবে উল্লেখ করেন, আদালতের নির্দেশনা বা স্থগিতাদেশের কারণে এই খেলাপি ঋণের একটি অংশ নিয়মিত ঋণ হিসেবে দেখানো হতে পারে। যা আইনি মারপ্যাঁচে খেলাপি তালিকার বাইরে ছিল।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরও দেখুন