1. bdsomachar24.news@gmail.com : Mohashin Hossain : Mohashin Hossain
  2. smtrs12@gmail.com : news :

সাউথইস্ট ব্যাংকের ঢাকা অঞ্চলের ত্রৈমাসিক ‘বিজনেস রিভিউ মিটিং’ অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

সাউথইস্ট ব্যাংক পিএলসির ঢাকা অঞ্চলের ৩৭ জন শাখা ব্যবস্থাপককে নিয়ে ত্রৈমাসিক ‘বিজনেস রিভিউ মিটিং’ ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মিটিংয়ে সাউথইস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খালেদ মাহমুদ খান সভাপতিত্ব করেন।

শনিবার (১১ এপ্রিল) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

এছাড়াও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকদ্বয়, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ, ঢাকা অঞ্চলের ৩৭ জন শাখা ব্যবস্থাপকবৃন্দ এবং ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিম উপস্থিত ছিলেন।

উক্ত মিটিংয়ে ব্যাংকের ব্যবসায়িক প্রবৃদ্ধি, সামগ্রিক ব্যবসায়িক উন্নয়ন, ঋণ, রিকভারি এবং আরও উন্নত গ্রাহক সেবা দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি ২০২৬ সালের জন্য গৃহীত কৌশলগত ব্যবসায়িক নীতি বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়। অংশগ্রহণকারীরা সম্ভাবনাময় প্রবৃদ্ধির ক্ষেত্রসমূহ চিহ্নিত করেন এবং ব্যাংকের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সচেষ্ট থাকার প্রতিশ্রুতি প্রদান করেন।

সবশেষে, ভবিষ্যতের লক্ষ্য অর্জনের আশাবাদ এবং দৃঢ় প্রত্যয় প্রকাশ করে মিটিং সমাপ্ত হয়।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরও দেখুন