1. bdsomachar24.news@gmail.com : Mohashin Hossain : Mohashin Hossain
  2. smtrs12@gmail.com : news :

কক্সবাজারে ন্যাশনাল লাইফের ৫ কোটি টাকার বীমা দাবি পরিশোধ

  • Update Time : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

দেশের শীর্ষ জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কক্সবাজারে ৫ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করেছে।

শনিবার (১১ এপ্রিল) শহরের হোটেল লংবিচে অনুষ্ঠিত হাই পারফরম্যান্স ম্যানেজারস কনফারেন্স ও বীমা দাবি চেক হস্তান্তর অনুষ্ঠানে গ্রাহকদের মাঝে এ অর্থ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন কোম্পানির চেয়ারম্যান তোফাজ্জল হোসেন। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১০ হাজার উন্নয়নকর্মী অংশ নেন।

কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. কাজিম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. খসরু চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অর্থ কর্মকর্তা প্রবীর চন্দ্র দাস (এফসিএ), উপব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কাসেম ও বাহার উদ্দিন মজুমদার, সহকারী ব্যবস্থাপনা পরিচালক মো. খুরশীদ আলম পাটোয়ারী, তাকাফুল কেন্দ্রীয় সমন্বয়কারী জি এম হেলাল উদ্দিন এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনির আহমদ ও মফিজুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তোফাজ্জল হোসেন বলেন, ন্যাশনাল লাইফ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। কোম্পানির সংগৃহীত প্রিমিয়াম সরকারি ট্রেজারি বন্ডসহ বিভিন্ন খাতে বিনিয়োগের মাধ্যমে শিল্প ও বাণিজ্যের বিকাশে ভূমিকা রাখছে, যা কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনীতির গতিশীলতা বাড়াচ্ছে।

তিনি আরও বলেন, স্বচ্ছতা ও নীতিনিষ্ঠার ভিত্তিতে পরিচালিত হওয়ায় প্রতিষ্ঠানটিতে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে। দক্ষ জনবল গড়ে ওঠায় গ্রাহকসেবা ও পলিসি বিপণনে প্রতিষ্ঠানটি ধারাবাহিক সাফল্য অর্জন করছে। সময়মতো দাবি পরিশোধের কারণে গ্রাহকদের আস্থা ও কোম্পানির সুনামও বাড়ছে।

সভাপতির বক্তব্যে মো. কাজিম উদ্দিন বলেন, বীমা একটি স্বাধীন ও সেবাধর্মী পেশা, যেখানে আয় বৃদ্ধির সুযোগ রয়েছে। ন্যাশনাল লাইফে কর্মরতরা আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে সমাজে সম্মানজনক অবস্থান তৈরি করতে পারছেন। তিনি উল্লেখ করেন, একসময় অবহেলিত হিসেবে বিবেচিত বীমা পেশা এখন অনেক বেশি মর্যাদাপূর্ণ হয়ে উঠেছে।

তিনি আরও বলেন, কর্মীদের অনুপ্রেরণা ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ব্যবসায়িক সাফল্য অর্জন সম্ভব। বীমা যেমন গ্রাহকের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে, তেমনি বীমা কর্মীদের জন্যও উন্নয়নের সুযোগ সৃষ্টি করে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরও দেখুন