1. bdsomachar24.news@gmail.com : Mohashin Hossain : Mohashin Hossain
  2. smtrs12@gmail.com : news :

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

দেশের শীর্ষস্থানীয় জীবনবিমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির গৌরবময় ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে কোম্পানির কাওরান বাজারস্থ প্রধান কার্যালয় এনএলআই টাওয়ারে বেলুন উড়ানো, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

অনুষ্ঠানে কোম্পানির চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, সাবেক চেয়ারম্যান মাহমুদুল হক তাহের, পরিচালক রাজিয়া সুলতানা, পরিচালক নাহরিন রহমান, পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. মাসুদ হোসেন, মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও প্রবীর চন্দ্র দাসসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেন, ১৯৮৫ সালের ২৩ এপ্রিল দেশের প্রথম বেসরকারি জীবনবিমা কোম্পানি হিসেবে ন্যাশনাল লাইফ যাত্রা শুরু করে। এর পথ ধরে দেশে বহু বেসরকারি জীবনবিমা কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছে। তিনি বলেন, বিমা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং বিমার প্রিমিয়ামের অর্থ ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে বিনিয়োগ হয়।

তিনি আরও বলেন, দীর্ঘ সময় ধরে ন্যাশনাল লাইফ বিপুল জনগোষ্ঠীকে সঞ্চয়মুখী করার পাশাপাশি বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।

পরে চেয়ারম্যান, পরিচালনা পর্ষদের সদস্য ও কর্মকর্তারা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।

উল্লেখ্য, ২০২৫ সাল পর্যন্ত ন্যাশনাল লাইফ প্রায় ৭৫ লাখ গ্রাহককে বিমা সেবার আওতায় এনেছে। কোম্পানির প্রিমিয়াম আয় দাঁড়িয়েছে ২১ হাজার ৩২০ কোটি টাকা এবং দাবি পরিশোধ করেছে ১২ হাজার ২২০ কোটি টাকা। এছাড়া লাইফ ফান্ড ৭ হাজার ১৮ কোটি টাকা, মোট সম্পদ ৭ হাজার ৭৫১ কোটি টাকা এবং বিনিয়োগ প্রায় ৬ হাজার ২৪১ কোটি টাকা।

বর্তমানে কোম্পানিটিতে প্রায় ৫ হাজার কর্মকর্তা-কর্মচারী কর্মরত আছেন এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় দুই লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

কোম্পানিটি সর্বোচ্চ বিমা দাবি পরিশোধের জন্য ২০২৩ ও ২০২৪ সালে পরপর দুইবার বাংলাদেশ সরকারের জাতীয় সম্মাননা, শীর্ষ করদাতা সম্মাননা এবং জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য দেশি-বিদেশি বিভিন্ন পুরস্কার অর্জন করেছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরও দেখুন