1. bdsomachar24.news@gmail.com : Mohashin Hossain : Mohashin Hossain
  2. smtrs12@gmail.com : news :

সাউথইস্ট ব্যাংক রানার আপ হয়েছে ক্রীড়া নৈপুণ্য দেখিয়ে

  • Update Time : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিনিধি:

অত্যন্ত জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো ‘বাংলাদেশ ব্যাংকারস প্রিমিয়ার লিগ ফুটসাল, সিজন-১।

টুর্নামেন্টে দুর্দান্ত ক্রীড়া নৈপুণ্য দেখিয়ে রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে সাউথইস্ট ব্যাংক পিএলসি।

​পুরো টুর্নামেন্ট জুড়েই সাউথইস্ট ব্যাংক আক্রমণাত্মক এবং সুসংগঠিত খেলা উপহার দিয়ে দর্শকদের মুগ্ধ করে। একের পর এক জয় তুলে নিয়ে তারা ফাইনালে জায়গা করে নেয় এবং চূড়ান্ত লড়াইয়ে রানার আপ ট্রফি নিশ্চিত করে।

ব্যাংকের কর্মকর্তারা মনে করেন, এই অর্জন কর্মীদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব ও দলীয় সংহতি আরও সুদৃঢ় করবে। খেলা শেষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সাউথইস্ট ব্যাংক দলের হাতে রানার আপ ট্রফি তুলে দেওয়া হয়।

উক্ত খেলায় লজিস্টিক এবং জেনারেল সার্ভিস ডিভিশনের প্রধান এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মুশফিকুর রহমান চমৎকার ক্রীড়া নৈপুণ্য দেখিয়েছেন।

এছাড়াও পুরো টিমের ক্রীড়া নৈপুন্য ছিল দেখার মত, বারবার দর্শকরা হাততালি দিচ্ছিল সাউথ ব্যাংকের দুর্দান্ত খেলা দেখে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরও দেখুন