1. bdsomachar24.news@gmail.com : Mohashin Hossain : Mohashin Hossain
  2. smtrs12@gmail.com : news :

চলতি মাসে রেমিট্যান্স এলো ৩১ হাজার ৪৫১ কোটি টাকা

  • Update Time : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
রেমিট্যান্স

চলতি মাসের প্রথম ২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৫৭ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ৩১ হাজার ৪৫১ কোটি ৬০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।

রোববার (২৬ এপ্রিল) বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ ব্যাংকের দেওয়া তথ্য অনুযায়ী, গত তিন দিন (বৃহস্পতিবার থেকে শনিবার) প্রবাসী আয় এসেছে এক হাজার ৯৬৪ কোটি ২০ লাখ টাকা। গত বছরের এপ্রিল মাসের প্রথম ২৫ দিনে রেমিট্যান্স এসেছিল ২২৫ কোটি ১০ লাখ মার্কিন ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৪ দশমিক ৬০ শতাংশ।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ২৫ এপ্রিল পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে দুই হাজার ৮৭৮ কোটি ৭০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল দুই হাজার ৪০৩ কোটি ৬০ লাখ ডলার। অর্থাৎ, গত অর্থবছরের তুলনায় এ বছর একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৯ দশমিক ৮০ শতাংশ।

বাংলাদেশ অর্থনীতি

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরও দেখুন