1. bdsomachar24.news@gmail.com : Mohashin Hossain : Mohashin Hossain
  2. smtrs12@gmail.com : news :

জাতিসংঘে সক্রিয় কূটনীতি, জেনেভায় বাংলাদেশের ভিশন তুলে ধরছেন কূটনীতিকরা

  • Update Time : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের কূটনীতিকরা, বিশেষ করে জেনেভায় কর্মরত প্রতিনিধিরা, সক্রিয় বহুপক্ষীয় কূটনীতির মাধ্যমে নবনির্বাচিত সরকারের এজেন্ডা ও ভিশন আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরছেন।

জেনেভায় বাংলাদেশ মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের কূটনীতিকরা জাতিসংঘের বিভিন্ন দপ্তর ও সংস্থায় শক্তিশালী ও গতিশীল উপস্থিতি গড়ে তুলছেন। প্রচলিত কূটনীতির সীমা অতিক্রম করে তারা শান্তি, জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন সংক্রান্ত বৈশ্বিক নীতিনির্ধারণেও প্রভাব রাখছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সক্রিয় কূটনীতি’ হিসেবে পরিচিত তাদের ধারাবাহিক উদ্যোগ আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করছে।

এতে আরও উল্লেখ করা হয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য উন্নত বিশ্ব গঠনের লক্ষ্যে বহুপক্ষীয় কূটনীতিকে এগিয়ে নিতে জাতিসংঘের সব সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের নিরলস প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই লক্ষ্য নিয়েই ১৯৪৫ সালে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল।

শনিবার আন্তর্জাতিক প্রতিনিধিদিবস উপলক্ষে জাতিসংঘের বিভিন্ন সংস্থার কার্যক্রমের প্রেক্ষাপটে এসব মন্তব্য করা হয়। দিবসটি সংলাপ, সহযোগিতা এবং বহুপক্ষীয় সমাধান এগিয়ে নিতে প্রতিনিধিদের ভূমিকার স্বীকৃতি দেয়।

বাংলাদেশ মিশনের মতে, কূটনৈতিক প্রতিনিধিরা সংলাপ ও আলোচনার মাধ্যমে বহুপক্ষীয়তার চেতনাকে ধারণ করেন। তারা মহামারি, জলবায়ু পরিবর্তন, উন্নয়নগত সীমাবদ্ধতা এবং নিরাপত্তা হুমকিসহ বৈশ্বিক নানা চ্যালেঞ্জ মোকাবিলায় সক্রিয়ভাবে কাজ করছেন।

আলোচনা, সমঝোতা ও সমন্বিত কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে প্রতিনিধিরাই জাতিসংঘ ব্যবস্থাকে কার্যকর রাখেন। তারা সাধারণ পরিষদসহ জেনেভা, ভিয়েনা, নাইরোবি, রোম ও প্যারিসে অবস্থিত বিভিন্ন কার্যালয়ে নিজ নিজ দেশের স্বার্থ তুলে ধরার পাশাপাশি মানবাধিকার, উন্নয়ন ও শান্তিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরও দেখুন