1. bdsomachar24.news@gmail.com : Mohashin Hossain : Mohashin Hossain
  2. smtrs12@gmail.com : news :

পপুলার লাইফের সার্ভিস সেল ইনচার্জ সম্মেলন ও বীমা দাবীর চেক হস্তান্তর

  • Update Time : সোমবার, ৪ মে, ২০২৬
পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী পিএলসির সার্ভিস সেল ইনচার্জ সম্মেলন ও বীমা গ্রাহকের দাবীর চেক হস্তান্তর অনুষ্ঠান সম্প্রতি ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানীর চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী।

কোম্পানীর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (প্রধান নিরীক্ষক) নন্দন ভট্টাচার্য, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানী সচিব মোস্তফা হেলাল কবির, সিনিয়র ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন, মোঃ নওশের আলী নাঈম, মোঃ ফিরোজ ইফতেখার, মোঃ আবু তাহের, সিইএফও এস. এম. আরাফিন কাদের ও এসডিএমডি ইমাদ উদ্দিন আহমেদ প্রিন্স, ডিএমডি মোঃ কামাল হোসেন মহসিন, মোহাম্মদ খলিলুর রহমান সিকদার ও মোহাম্মদ এনামুল হক সহ কোম্পানীর অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরও দেখুন