1. bdsomachar24.news@gmail.com : Mohashin Hossain : Mohashin Hossain
  2. smtrs12@gmail.com : news :

সম্ভাবনাময় উদ্যোক্তা তৈরিতে ইউসিবির বিশেষ প্রশিক্ষণ

  • Update Time : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

সম্ভাবনাময় উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণের আয়োজন করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)।

ঢাকার সাভারে শুরু হয়েছে ‘উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক মাসব্যাপি এ বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি।

এক অনুষ্ঠানের মাধ্যমে সম্প্রতি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়নাধীন স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (সিসিপ) এর আওতায় কর্মসূচিতে সহযোগিতা করছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

কর্মসূচিটি তত্ত্বাবধান করছে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট।

কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসিবির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) ও ডিস্ট্রিবিউশন অ্যান্ড স্ট্রাটেজি বিভাগের প্রধান মোহাম্মদ রীদওয়ানুল হক।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. আইয়ুব আলী এবং ইউসিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরও দেখুন