1. bdsomachar24.news@gmail.com : Mohashin Hossain : Mohashin Hossain
  2. smtrs12@gmail.com : news :

সাউথইস্ট ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করেছে

  • Update Time : বুধবার, ২০ মে, ২০২৬

সাউথইস্ট ব্যাংক পিএলসি, সম্প্রতি বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিতব্য এক অনাড়ম্বর অনুষ্ঠানে এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রাম বিভাগের আওতায় বাংলাদেশ ব্যাংকের ক্লাস্টার ফাইন্যান্সিং স্কিম এবং এফএসএফডিসিএমএসএমই রিফাইন্যান্সিং স্কিমে অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করেছে। এর মাধ্যমে কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের অর্থায়ন সহায়তা আরও জোরদার হবে।

উক্ত স্কিমসমূহের আওতায়, সিএমএসএমই গ্রাহকরা স্বল্প সুদে অর্থায়ন সুবিধা গ্রহণ করতে পারবেন, যা দেশের উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সহজলভ্য ও সাশ্রয়ী অর্থায়নের সুযোগ বৃদ্ধি করবে।

এ উদ্যোগ ক্লাস্টারভিত্তিক শিল্প, মাইক্রো ও ক্ষুদ্র উদ্যোক্তা এবং আর্থিকভাবে পিছিয়ে থাকা সিএমএসএমই খাতের অর্থায়ন সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতেও সহায়ক হবে।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার এবং নির্বাহী পরিচালক হুসনে আরা শিখার উপস্থিতিতে চুক্তি স্বাক্ষর করেন এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক নওশাদ মোস্তফা এবং সাউথইস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. খালিদ মাহমুদ খান।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুম উদ্দিন খান এবং এসএমই ও কৃষিঋণ বিভাগের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও প্রধান মোহাম্মদ আসিকুজ্জামান খান।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরও দেখুন