1. bdsomachar24.news@gmail.com : Mohashin Hossain : Mohashin Hossain
  2. smtrs12@gmail.com : news :

এবি ব্যাংকের এআই চালিত ডিজিটাল ঋণসেবার উদ্বোধন

  • Update Time : রবিবার, ৭ জুন, ২০২৬

এবি ব্যাংক পিএলসি সম্প্রতি ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম এবি ডাইরেক্ট অ্যাপ-এ সংযুক্ত ফ্লেক্সক্রেড পরিচালিত এআই-ভিত্তিক ডিজিটাল ঋণসেবা ‘এবি ই-লোন’-এর পাইলট কার্যক্রমের উদ্বোধন করেছে।

রোববার (৭ জুন) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ফিন্স লিমিটেডের সহযোগিতায় তৈরি এই সেবার মাধ্যমে গ্রাহকরা সহজ, ঝামেলামুক্ত ও তাৎক্ষণিকভাবে ঋণ গ্রহণ করতে পারবেন। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এ ব্যবস্থায় ঋণ অনুমোদন প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে এবং অনুমোদিত ঋণের অর্থ এবি ডাইরেক্ট অ্যাপের মাধ্যমে গ্রাহকের হিসাবে জমা হবে।

এবি ব্যাংকের এই গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবি ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক রিয়াজুল ইসলাম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মহাদেব সরকার সুমন এফসিএ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জেড এম বাবর খান, ফিন্স লিমিটেড, ইউএই-এর চিফ স্ট্র্যাটেজি অফিসার ড্যানিয়েল শ্রেষ্ঠা এবং ফিন্স লিমিটেডের কান্ট্রি ম্যানেজার (বাংলাদেশ) তুষার হাসান।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরও দেখুন