1. bdsomachar24.news@gmail.com : Mohashin Hossain : Mohashin Hossain
  2. smtrs12@gmail.com : news :

সুবিধাবঞ্চিত মানুষের জন্য ‘স্বপ্ন আম উৎসব’ আয়োজন

  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

রাজধানীর মহাখালীস্থ টিঅ্যান্ডটি মাঠে আজ সফলভাবে অনুষ্ঠিত হলো সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিশেষ আয়োজন “স্বপ্ন আম উৎসব”। এই উদ্যোগের মাধ্যমে মৌসুমি ফল আমের আনন্দ সমাজের বিভিন্ন শ্রেণির সুবিধাবঞ্চিত মানুষের মাঝে পৌঁছে দেওয়া হয়।

বুধবার (১০ জুন) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

দেশের শীর্ষ সুপারশপ স্বপ্নের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন বয়সী সুবিধাবঞ্চিত মানুষের মাঝে সুমিষ্ট পাকা আম বিতরণ করা হয়। আম বিতরণের মাধ্যমে তাদের সঙ্গে মৌসুমি ফলের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি একটি আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ তৈরি করা হয়।

দিনব্যাপী এই আয়োজন অংশগ্রহণকারীদের মধ্যে উৎসবের আবহ সৃষ্টি করে এবং সামাজিক সম্প্রীতি ও মানবিক বন্ধনকে আরও দৃঢ় করতে ভূমিকা রাখে। আয়োজক ও স্বেচ্ছাসেবীরা সরাসরি অংশগ্রহণকারীদের সঙ্গে যুক্ত থেকে পুরো কার্যক্রমকে আরও প্রাণবন্ত ও অর্থবহ করে তোলেন।

উল্লেখ্য, শুধু মহাখালী (করাইল) নয়, দেশের বিভিন্ন স্থানে সুবিধাবঞ্চিত মানুষের কাছে এই মৌসুমি আনন্দ পৌঁছে দিতে স্বপ্ন একযোগে আম বিতরণ কার্যক্রম পরিচালনা করছে। ঢাকায় ধানমন্ডির রবীন্দ্র সরোবর, মিরপুর-১ এবং উত্তরা (রাজাবাড়ি চৌরাস্তা, তুরাগ) এলাকায় আম বিতরণ করা হচ্ছে। একই সঙ্গে ঢাকার বাইরে চট্টগ্রাম, খুলনা এবং সিলেট মহানগর অঞ্চলেও স্বপ্নের পক্ষ থেকে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এ বিষয়ে স্বপ্নের ডেপুটি ডিরেক্টর (ক্যাটাগরি গ্রোথ অ্যান্ড ইএসজি) মো. মাহাদি ফয়সাল বলেন, “স্বপ্ন সবসময় বিশ্বাস করে, নিরাপদ ও মানসম্মত খাবারের আনন্দ সবার জন্য। দীর্ঘদিন ধরে আমরা কৃষকদের সঙ্গে সরাসরি কাজ করছি, তাদের উৎপাদিত ফল ও সবজি নিরাপদ চাষাবাদ পদ্ধতির মাধ্যমে সংগ্রহ করছি এবং গ্রাহকদের কাছে পৌঁছে দিচ্ছি।

এই আমের মৌসুমে কৃষকদের কাছ থেকে সরাসরি সংগৃহীত আম নিয়ে আমরা একটি ছোট উদ্যোগ নিয়েছি—মৌসুমি আনন্দ আরও বেশি মানুষের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য। আমাদের কাছে এটি শুধু একটি ক্যাম্পেইন নয়; বরং কৃষক, গ্রাহক এবং সমাজের সঙ্গে স্বপ্নের সম্পর্ককে আরও অর্থবহ করার একটি প্রয়াস।”

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরও দেখুন