1. bdsomachar24.news@gmail.com : Mohashin Hossain : Mohashin Hossain
  2. smtrs12@gmail.com : news :

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন মোহাম্মদ আশিকুর রহমান

  • Update Time : সোমবার, ১৫ জুন, ২০২৬
আশিকুর রহমান

বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোহাম্মদ আশিকুর রহমান ১৯৯৯ সালে সহকারী পরিচালক হিসেবে কেন্দ্রীয় ব্যাংকে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের ব্যাংকিং সুপারভিশন, সেন্ট্রাল ব্যাংক স্ট্রেনদেনিং প্রজেক্ট (সিবিএসপি), ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ (এসএমই) বিভাগ এবং চট্টগ্রাম অফিসে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

আন্তর্জাতিক পর্যায়েও তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। অ্যালায়েন্স ফর ফিন্যান্সিয়াল ইনক্লুসনের জেন্ডার ইনক্লুসিভ ফাইন্যান্স কমিটিতে ২০২৩ সালের জুন থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত ভাইস চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন।

শিক্ষাজীবনে মোহাম্মদ আশিকুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে কৃতিত্বের সঙ্গে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি তিনি দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ থেকে ডিএআইবিবি এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশন্স বিষয়ে উচ্চতর ডিগ্রি লাভ করেন।

পেশাগত দায়িত্ব ও প্রশিক্ষণের অংশ হিসেবে তিনি যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, দক্ষিণ কোরিয়া, চীন, মালয়েশিয়া, ফিলিপাইন, কম্বোডিয়া, এল সালভাদর, পাকিস্তান, ভারত ও শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশ সফর করেছেন। তিনি দক্ষিণ কোরিয়ায় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক আয়োজিত ‘স্টার্টআপ ইকোসিস্টেম’, যুক্তরাষ্ট্রে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক আয়োজিত ‘পোর্টফোলিও ম্যানেজমেন্ট’ এবং সুইজারল্যান্ডে ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্টস আয়োজিত ‘অ্যাসেট-লায়বিলিটি ম্যানেজমেন্ট’ বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন।

নরসিংদী জেলার রায়পুরা উপজেলার পলাশতলী গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন মোহাম্মদ আশিকুর রহমান। ব্যক্তিগত জীবনে তিনি দুই পুত্রসন্তানের জনক।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরও দেখুন