1. bdsomachar24.news@gmail.com : Mohashin Hossain : Mohashin Hossain
  2. smtrs12@gmail.com : news :

ব্লক মার্কেটে লেনদেন ৩৬ কোটি টাকার

  • Update Time : বুধবার, ২৪ জুন, ২০২৬

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৪ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩৬ কোটি টাকার বেশি মূল্যের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৫১টি কোম্পানির শেয়ার হাতবদল হয়।

ডিএসই সূত্রে জানা গেছে, দিনভর ব্লক মার্কেটে ১০২টি লেনদেনের মাধ্যমে মোট ৬৪ লাখ ৫১ হাজার ৯৩৭টি শেয়ার কেনাবেচা হয়েছে। এসব শেয়ারের মোট আর্থিক মূল্য দাঁড়িয়েছে ৩৬ কোটি ৫ লাখ ৬৪ হাজার টাকা।

লেনদেনের শীর্ষে ছিল অ্যাপেক্স স্পিনিং। কোম্পানিটির ৫ কোটি ৪৮ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা সিটি জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেনের পরিমাণ ছিল ২ কোটি ৩৩ লাখ ৮২ হাজার টাকা। আর তৃতীয় স্থানে থাকা ফাইন ফুডসের শেয়ার লেনদেন হয়েছে ২ কোটি ২৯ লাখ ৫১ হাজার টাকার।

এদিন ব্লক মার্কেটে অংশ নেওয়া অন্যান্য কোম্পানির শেয়ারেও উল্লেখযোগ্য পরিমাণ লেনদেন হয়েছে বলে ডিএসই সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরও দেখুন