1. bdsomachar24.news@gmail.com : Mohashin Hossain : Mohashin Hossain
  2. smtrs12@gmail.com : news :

এমটিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে একেএম তারেকের যোগদান

  • Update Time : রবিবার, ২৮ জুন, ২০২৬

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসিতে (এমটিবি) সম্প্রতি উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং ব্রাঞ্চ ব্যাংকিং ডিভিশনের প্রধান হিসেবে যোগদান করেছেন একেএম তারেক।

ব্যাংকিং পেশায় দীর্ঘ ২৯ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতাসম্পন্ন একেএম তারেক তার কর্মজীবনে ব্রাঞ্চ ব্যাংকিং, করপোরেট ব্যাংকিং এবং ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্টের মতো গুরুত্বপূর্ণ খাতে বিশেষ দক্ষতা অর্জন করেছেন। এমটিবিতে যোগদানের পূর্বে তিনি ব্র্যাক ব্যাংক পিএলসিতে ‘সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং সিনিয়র জোনাল হেড’ হিসেবে কর্মরত ছিলেন। সেখানে তিনি ব্যাংকের ব্যবসায়িক প্রবৃদ্ধি, ব্রাঞ্চ ব্যাংকিংয়ের আধুনিকায়ন এবং পরিচালনগত উৎকর্ষ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

এর আগে তিনি ব্র্যাক ব্যাংক পিএলসি, ইস্টার্ন ব্যাংক পিএলসি, ব্যাংক এশিয়া পিএলসি এবং আইএফআইসি ব্যাংক পিএলসির বিভিন্ন গুরুত্বপূর্ণ ও শীর্ষস্থানীয় পদে সাফল্যের সাথে দায়িত্ব পালন করেছেন।

শিক্ষাজীবনে একেএম তারেক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি কানাডার রয়্যাল রোডস ইউনিভার্সিটি থেকে ‘ডিজিটাল টেকনোলজি ম্যানেজমেন্ট’ বিষয়ে এমবিএ সম্পন্ন করেন। তিনি একজন ওমেগা সার্টিফাইড ক্রেডিট প্রফেশনালও।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরও দেখুন