1. bdsomachar24.news@gmail.com : Mohashin Hossain : Mohashin Hossain
  2. smtrs12@gmail.com : news :

রাজধানীর দুই এলাকায় পুলিশি অভিযানে গ্রেফতার ৩৮

  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
গ্রেফতার
হাজারীবাগ থানা এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে ২২ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মো. রাকিব (২৪), মো. সাগর (২৮), মো. আব্দুল মান্নান (২৫), মো. আকাশ (৩১), মো. জুয়েল (২৩), মো. সানোয়ার (২২), মো. রতন (৩৪), আলমগীর (৪৪), মো. জুবায়ের (১৯), মো. মাহিম (১৯), মো. মাহির (১৯), মো. আলফি ইসলাম নুর (১৯), কাউসার (১৯), রমজান শেখ (২০), মো. রাশেদ (২২), মো. শান্ত (১৯), মো. রাজিব (২২), মো. অনিক (২৮), আসিফ মৃধা (২৩), মো. হাবিবুল্লাহ (২৩), ফয়সাল ইবনে সাইদ (৩৯) ও মো. রানা (৪৭)।

শেরেবাংলা নগর থানা এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে আরও ১৬ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- বাবলু (২৪), মো. আলামিন রতন (২৩), মো. সোহাগ (৩৫), মো. নাসির উদ্দিন (৩০), মো. শরিফ (৩৪), মো. আল আমিন (২২), মো. জয়নাল হোসেন (২৬), মো. শাওন সরকার (২২), প্লাবন দাস (২৩), ইউসুফ আলী (৪০), আরিফুল ইসলাম (৪০), হামীম (২২), বেলাল হোসেন (২৪), বেলাল হোসাইন (৩১), মো. মনিরুল ইসলাম (৩৬) ও মো. আলতাফ হোসেন (২৮)।

বুধবার (১ জুলাই) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে তিনজনকে মুলতবি মামলায় এবং বাকি ৩৫ জনকে ডিএমপি অধ্যাদেশে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরও দেখুন