1. bdsomachar24.news@gmail.com : Mohashin Hossain : Mohashin Hossain
  2. smtrs12@gmail.com : news :

বরিশাল বিভাগে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভা

  • Update Time : রবিবার, ৫ জুলাই, ২০২৬

বরিশাল বিভাগে পপুলার লাইফ ইনস‍্যুরেন্স পিএলসির বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুলাই) বরিশাল বিভাগে ব্যবসা পর্যালোচনা সভা ও বীমা দাবির চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পপুলার লাইফ ইনস‍্যুরেন্স পিএলসি’র ব‍্যবস্থাপনা পরিচালক ও সিইও,বাংলাদেশ ইনস‍্যুরেন্স ফোরাম এর প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইনস‍্যুরেন্স এসোসিয়েশন এর কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এ সময় গ্রাহকদের মাঝে বীমা দাবির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয় এবং ব্যবসায়িক অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরও দেখুন