1. bdsomachar24.news@gmail.com : Mohashin Hossain : Mohashin Hossain
  2. smtrs12@gmail.com : news :

Bangla QR’ বাস্তবায়নের লক্ষ্যে পুবালী ব্যাংকের চট্টগ্রামে “ক্যাশলেস বাংলাদেশ” শীর্ষক সচেতনতামূলক অনুষ্ঠান

  • Update Time : রবিবার, ৫ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

‘এক দেশ এক QR লেনদেন Bangla QR’ বাস্তবায়নের লক্ষ্যে পুবালী ব্যাংক পিএলসি. এর উদ্যোগে বন্দরনগর বন্দরনগরী চট্টগ্রামে “ক্যাশলেস বাংলাদেশ” শীর্ষক সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত।

লেনদেন হচ্ছে ক্যাশলেস এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী ডিজিটাল লেনদেন সম্প্রসারণ এবং ‘এক দেশ এক QR লেনদেন Bangla QR’ বাস্তবায়নের লক্ষ্যে পুবালী ব্যাংক পিএলসি’র চট্টগ্রাম প্রিন্সিপাল অফিসের উদ্যোগে “ক্যাশলেস বাংলাদেশ” শীর্ষক একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চট্টগ্রামের সেনা কল্যাণ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত অনুষ্ঠানে নগদবিহীন লেনদেনের সুবিধা, নিরাপত্তা ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসর মাহমুদ চৌধুরী এম.পি । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিসের পরিচালক স্বরূপ কুমার চৌধুরী, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোহাম্মদ আমিরুল হক। ব্যাংকের চট্টগ্রাম প্রিন্সিপাল অফিসের মহা ব্যবস্থাপক মোহাম্মদ আবদুর রহিমের সভাপতিত্ব এই সময় আরো উপস্থিত ছিলেন উপ মহাব্যবস্থাপক ও অলটারনেটিভ ডেলিভারী চ্যানেল ডিভিশন প্রধান মোঃ রবিউল আলম, চট্টগ্রামে ব্যাংকের বিভিন্ন অঞ্চল প্রধান সহ ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহীবৃন্দ ও গ্রাহক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

উল্লেখ্য, Bangla QR ব্যবহারের মাধ্যমে একই QR কোডে বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস থেকে সহজ, নিরাপদ ও দ্রুত ডিজিটাল লেনদেন করা সম্ভব। নগদের ব্যবহার কমিয়ে প্রযুক্তিনির্ভর আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে।

প্রধান অতিথি আমির খসর মাহমুদ চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, “ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা QR একটি যুগান্তকারী উদ্যোগ। এক দেশ এক QR ব্যবস্থার মাধ্যমে নিরাপদ, সহজ ও দ্রুত ডিজিটাল লেনদেন নিশ্চিত হবে। তিনি নগদহীন অর্থনীতি গড়ে তুলতে সকল ব্যবসায়ী, গ্রাহক ও আর্থিক প্রতিষ্ঠানের সমন্বিত অংশগ্রহণের আহ্বান জানান এবং এ উদ্যোগ সফল করতে পূবালী ব্যাংকের ভূয়সী প্রশংসা করেন।”

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরও দেখুন