1. bdsomachar24.news@gmail.com : Mohashin Hossain : Mohashin Hossain
  2. smtrs12@gmail.com : news :

মার্কিন হামলায় ফের কেঁপে উঠলো ইরান

  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

ইরানের দক্ষিণাঞ্চলের উপকূলীয় শহর বন্দর আব্বাস ও সিরিকে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার রাতের এসব বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্র-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম। একই সঙ্গে দক্ষিণ-পূর্বাঞ্চলের কোনারক ও চাবাহার এলাকাতেও বিস্ফোরণের তথ্য পাওয়া গেছে।

আধা-সরকারি মেহের নিউজ জানিয়েছে, বন্দর আব্বাসের কাছে সম্ভাব্য বৈরী লক্ষ্যবস্তুর মোকাবিলায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। এর কিছু সময় পর একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণের পর চাবাহার এলাকায় বিদ্যুৎ সরবরাহেও বিঘ্ন ঘটেছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ।

এদিকে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান শুরু করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। এক্সে দেওয়া এক বার্তায় সেন্টকম জানায়, হরমুজ প্রণালিতে ইরানের সম্ভাব্য সামরিক সক্ষমতা দুর্বল করাই এ অভিযানের মূল উদ্দেশ্য।

এর আগে মঙ্গলবারও বন্দর আব্বাস ও সিরিকে মার্কিন হামলার খবর প্রকাশিত হয়। পরে ট্রাম্প ঘোষণা দেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত থাকবে। সেই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন করে বিস্ফোরণের ঘটনা ঘটায় অঞ্চলজুড়ে উত্তেজনা আরও বেড়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরও দেখুন