1. bdsomachar24.news@gmail.com : Mohashin Hossain : Mohashin Hossain
  2. smtrs12@gmail.com : news :

রংপুরে পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমা দাবির চেক বিতরণ ও ব্যবসা উন্নয়ন সভা

  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি-এর রংপুর অঞ্চলের উদ্যোগে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বি. এম. ইউসুফ আলী।

তিনি তাঁর বক্তব্যে গ্রাহকসেবার মানোন্নয়ন, দ্রুত বীমা দাবি পরিশোধ, নতুন ব্যবসা সম্প্রসারণ এবং সকল কর্মকর্তা-কর্মচারী ও মাঠকর্মীদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, গ্রাহকের আস্থা ও সেবার মানই পপুলার লাইফ ইনস্যুরেন্সের সবচেয়ে বড় শক্তি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি. এম. শওকত আলী।

তিনি প্রতিষ্ঠানের ধারাবাহিক উন্নয়ন, টিমওয়ার্ক এবং গ্রাহককেন্দ্রিক সেবা নিশ্চিত করতে সকলকে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়াও অনুষ্ঠানে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রংপুর অঞ্চলের বিভিন্ন শাখার কর্মকর্তা, উন্নয়নকর্মী এবং বিপুল সংখ্যক বীমা প্রতিনিধি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বীমা গ্রাহকদের মাঝে দাবির চেক হস্তান্তর। এতে গ্রাহকদের মধ্যে সন্তোষ ও আস্থার প্রতিফলন ঘটে। পরে ব্যবসা উন্নয়ন, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

সভা শেষে প্রধান অতিথি রংপুর অঞ্চলের সার্বিক সাফল্যের জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা জানান এবং আগামী দিনে আরও বৃহত্তর সাফল্য অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরও দেখুন