1. bdsomachar24.news@gmail.com : Mohashin Hossain : Mohashin Hossain
  2. smtrs12@gmail.com : news :

ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট ফান্ডের বিনিয়োগকারীদের জন্য সতর্ক বার্তা

  • Update Time : রবিবার, ১২ জুলাই, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটদর অস্বাভাবিকভাবে বেড়েছে। এ নিয়ে ফান্ড কর্তৃপক্ষ ঢাকা স্টক এক্সচেঞ্জকব (ডিএসই) জানিয়েছে, দর বৃদ্ধির পেছনে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) নেই। ফলে অস্বাভাবিক এই দর বৃদ্ধির ফাঁদে না পড়ার জন্য বিনিয়োগকারীদের উদ্দেশ্যে সতর্ক বার্তা প্রকাশ করেছে ডিএসই কর্তৃপক্ষ।

ডিএসই সূত্রে জানা গেছে, ইউনিটদরের অস্বাভাবিক ঊর্ধ্বগতির কারণ জানতে ফান্ডটির কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চাওয়া হয়। এর জবাবে ফান্ড কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো ধরনের অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই ইউনিটদরের এই বৃদ্ধি ঘটেছে।

তথ্য অনুযায়ী, গত ২২ জুন ফান্ডটির ইউনিটদর ছিল ৮ টাকা ৪০ পয়সা। মাত্র ১২ কার্যদিবসের ব্যবধানে, ৯ জুলাই তা বেড়ে দাঁড়ায় ১১ টাকা ২০ পয়সায়। অর্থাৎ এ সময়ে ইউনিটপ্রতি দর বেড়েছে ২ টাকা ৮০ পয়সা বা প্রায় ৩৩ শতাংশ।

আর্থিক অবস্থার দিকে তাকালে দেখা যায়, ফান্ডটি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই ২০২৫-মার্চ ২০২৬) ইউনিটপ্রতি ৭৬ পয়সা মুনাফা করেছে। তবে এর আগের দুই অর্থবছরে ধারাবাহিকভাবে লোকসানে ছিল ফান্ডটি। ২০২৩-২৪ অর্থবছরে ইউনিটপ্রতি লোকসান ছিল ২ টাকা ৯ পয়সা এবং ২০২৪-২৫ অর্থবছরে লোকসান ছিল ১৭ পয়সা।

২০১০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত ফান্ডটির পরিশোধিত মূলধন ৬০ কোটি টাকা। সর্বশেষ শেয়ার ধারণসংক্রান্ত তথ্য অনুযায়ী, উদ্যোক্তা ও পরিচালকদের বাইরে সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ফান্ডটির ৭৬ দশমিক ৬৭ শতাংশ ইউনিট।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরও দেখুন