কালারস মাল্টিমিডিয়া স্টার অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত হলেন পপুলার লাইফ ইন্সুরেন্স পিএলসির এমডি ও সিইও বি এম ইউসুফ আলী
বীমা শিল্পে অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ কালারস মাল্টিমিডিয়া স্টার অ্যাওয়ার্ড ২০২৬-এর বিমা শিল্প ক্যাটাগরিতে সম্মাননা গ্রহণ করেছেন পপুলার লাইফ ইন্সুরেন্স পিএলসির মাননীয় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্সুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী।
সম্মাননাটি তাঁর হাতে তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলারস মাল্টিমিডিয়ার উপদেষ্টা ও দেশের বরেণ্য সংগীতশিল্পী পপসম্রাট ফেরদৌস ওয়াহিদ।
এ সম্মাননা পপুলার লাইফ ইন্সুরেন্স পিএলসির ধারাবাহিক সাফল্য, গ্রাহকসেবা এবং দেশের বীমা শিল্পের উন্নয়নে প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ অবদানের একটি গৌরবময় স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।