1. bdsomachar24.news@gmail.com : Mohashin Hossain : Mohashin Hossain
  2. smtrs12@gmail.com : news :

পুঁজিবাজারে আসছে রয়্যাল ফুটওয়্যার

  • Update Time : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

পুঁজিবাজারে শেয়ার বিক্রির প্রস্তাব নিয়ে আসছে রয়্যাল ফুটওয়্যার পিএলসি। কোম্পানির শেয়ার বিক্রির প্রস্তাবে সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ সোমবার (১৪ জুলাই) বিএসইসির মো: মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ১০২০তম কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়।

মাসুদ খানের নেতৃত্বে বিএসইসির বর্তমান কমিশন দায়িত্ব গ্রহণ করার পর এটি প্রথম আইকিউআইও। আগের কমিশনের প্রায় ২ বছরের মেয়াদে কোনো কোম্পানি শেয়ার ছেড়ে টাকা তোলার জন্য বাজারে আসেনি। স্বল্প মূলধনী কোম্পানির পাশাপাশি বড় কয়েকটি কোম্পানি বাজারে আসার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

বিএসইসির সূত্র জানায়, কোম্পানিটি ১০ টাকা মূল্যের ১ কোটি ২০ লাখ শেয়ার ইস্যু করে বসজার থেকে ১২ কোটি টাকা মুলধন সংগ্রহ করবে। কোয়ালিফাইড ইনভেস্টর অফারের মাধ্যমে যোগ্য বিনিয়োগকারীদের কাছ থেকে এই টাকা সংগ্রহ করা হবে। সংগৃহীত টাকা কোম্পানিটি ব্যাংক ঋণ পরিশোধ, যন্ত্রপাতি ক্রয়, কাঁচামাল ক্রয় ও আইপিও খরচ খাতে ব্যয় করবে।

৩১ ডিসেম্বর,২০২৫ তারিখে  সমাপ্ত অর্ধবার্ষিক প্রতিবেদন  অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হলো ৮২ পয়সা। এই সময় কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ছিল ২৭ টাকা ৫৪ পয়সা।

জানা গেছে, কোম্পানিটি শতভাগ রপ্তানিমুখী জুতা উৎপাদন করে থাকে। কোম্পানির ক্রেতাদের মধ্যে যুক্তরাষ্ট্রের বিখ্যাত ব্র্যান্ড Ross সহ একাধিক প্রতিষ্ঠান রয়েছে।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরও দেখুন