1. bdsomachar24.news@gmail.com : Mohashin Hossain : Mohashin Hossain
  2. smtrs12@gmail.com : news :

বদিউর রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, সেলিম রহমান নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে বদিউর রহমান এবং নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে আলহাজ সেলিম রহমান নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) পরিচালনা পর্ষদের ৪৬৪তম (জরুরি) সভায় সর্বসম্মতিক্রমে তারা নির্বাচিত হন।

বদিউর রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক। পেশাগত জীবনে তিনি দেশে ও বিদেশে বহু ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত। এর আগেও তিনি ২০০৮ থেকে ২০১৬ সাল পর্যন্ত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ছিলেন। তাঁর নেতৃত্বে ধারাবাহিক সফলতার মাধ্যমে ব্যাংকটি উন্নতির শিখরে পৌঁছায়।

তিনি এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিসেস লিমিটেড, সেন্ট্রাল হসপিটাল লিমিটেড, হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড, মিলেনিয়াম ইনফরমেশন সল্যুশন লিমিটেড এবং হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক। এছাড়া বিভিন্ন সমাজসেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গেও তিনি সম্পৃক্ত রয়েছেন।

দায়িত্ব গ্রহণের পর চেয়ারম্যান বদিউর রহমান বলেন, ২০০৮ সালে প্রথমবার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার সময় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক ছিলেন। কঠিন সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে পরবর্তী আট বছরে ব্যাংকটিকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়া সম্ভব হয়েছিল।

তিনি বলেন, বর্তমানে ২০২৬ সালে আবারও বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক নিয়োগের প্রেক্ষাপটে কঠিন এক চ্যালেঞ্জের মুখে পর্ষদের দায়িত্ব পেয়েছেন। সংশ্লিষ্ট সবার সহযোগিতায় দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করবেন এবং অতীতের মতো ব্যাংকটি আবারও ঘুরে দাঁড়াবে বলে আশা প্রকাশ করেন।

নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ সেলিম রহমান চট্টগ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা আলহাজ খলিলুর রহমান দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী কেডিএস গ্রুপের প্রতিষ্ঠাতা। বর্তমানে তিনি কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

কেডিএস গ্রুপের কোম্পানিগুলোর মধ্যে রয়েছে কেডিএস গার্মেন্টস ডিভিশন, কেডিএস এক্সেসরিজ ডিভিশন, কেডিএস টেক্সটাইল ডিভিশন, কেডিএস স্টিল ডিভিশন, কেডিএস লজিস্টিক ডিভিশন এবং কেডিএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ডিভিশন। তিনি বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) প্রথম সহ-সভাপতি।

আলহাজ সেলিম রহমান এর আগে ২০২১ এবং ২০২৪ সালে দুই মেয়াদে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরও দেখুন