1. bdsomachar24.news@gmail.com : Mohashin Hossain : Mohashin Hossain
  2. smtrs12@gmail.com : news :

সিলেটে অগ্রণী ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

অগ্রণী ব্যাংক পিএলসির ২০২৬ সালের ব্যবসায়িক অগ্রগতি বাস্তবায়ন এবং ঋণ আদায় কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে সিলেটে ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সিলেট সার্কেলের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো: আনোয়ারুল ইসলাম।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: আবুল বাশার ও রূবানা পারভীন।

সিলেট সার্কেলের মহাব্যবস্থাপক শিরীন আক্তারের সভাপতিত্বে সম্মেলনে সার্কেলাধীন অঞ্চল প্রধান, কর্পোরেট শাখা প্রধান, শাখা ব্যবস্থাপকরা এবং সম্মানিত গ্রাহকরা উপস্থিত ছিলেন।

সম্মেলনে প্রধান অতিথি ব্যবস্থাপনা পরিচালক মো: আনোয়ারুল ইসলাম ২০২৬ সালের ব্যবসায়িক অগ্রগতি ও বাস্তবায়ন, আমানত সংগ্রহ, শ্রেণীকৃত ঋণ আদায়, রেমিট্যান্স আহরণ ও প্রান্তিক পর্যায়ে এসএমই ঋণ বিতরণ বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরও দেখুন