1. bdsomachar24.news@gmail.com : Mohashin Hossain : Mohashin Hossain
  2. smtrs12@gmail.com : news :

মুনাফা বাড়লেও লভ্যাংশ বাড়ায়নি সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স

  • Update Time : সোমবার, ২০ জুলাই, ২০২৬

২০২৫ সালে আগের বছরের তুলনায় ব্যবসায় মুনাফা বেড়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের। তবে কোম্পানিটির পরিচালনা পর্ষদ আগের বছরের ধারাবাহিকতায় এবারও শেয়ারহোল্ডারদের জন্য একই হারে লভ্যাংশ ঘোষণা করেছে।

সোমবার (২০ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ লভ্যাংশ ঘোষণা করেছে বিমা কোম্পানিটি।

তথ্য অনুযায়ী, কোম্পানিটির ২০২৫ সালে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ২০ পয়সা। যার পরিমাণ আগের বছর হয়েছিল ১ টাকা ১৫ পয়সা। এ হিসাবে ইপিএস বেড়েছে ৫ পয়সা বা ৪ শতাংশ। গত ৩১ ডিসেম্বর শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকায়।

মুনাফা বাড়লেও ২০২৪ সালের মতো ২০২৫ সালের জন্য কোম্পানিটির পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২৯ সেপ্টেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য শেয়ারহোল্ডার নির্বাচনে আগামী ২৪ আগস্ট রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরও দেখুন