1. bdsomachar24.news@gmail.com : Mohashin Hossain : Mohashin Hossain
  2. smtrs12@gmail.com : news :

পুঁজিবাজারে টেকসই অর্থায়ন জোরদারে বিএসইসির সঙ্গে বৈঠকে যা বলল আইএমএফ প্রতিনিধিদল

  • Update Time : বুধবার, ২২ জুলাই, ২০২৬

বাংলাদেশের পুঁজিবাজারে টেকসই অর্থায়ন ও জলবায়ু-সহনশীল বিনিয়োগ ব্যবস্থা শক্তিশালী করতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ক্লাইমেট পলিসি ডায়াগনস্টিক টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স মিশনের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

গত মঙ্গলবার (২১ জুলাই) বিএসইসির কমিশন সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বুধবার (২২ জুলাই) বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বৈঠকে বিএসইসির কমিশনার তানভীর হাবিব রহমান সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে অংশগ্রহণ করেন। অপরদিকে, আইএমএফের ক্লাইমেট পলিসি ডায়াগনস্টিক টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স মিশনের টিম লিডার মি. Suphachol Suphachalasai-এর নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশের পুঁজিবাজারে গ্রিন বন্ড, সাসটেইনেবিলিটি বন্ড এবং অন্যান্য থিমেটিক বন্ড মার্কেটের উন্নয়নসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এছাড়া সাসটেইনেবল ফাইন্যান্স ট্যাক্সোনমির অগ্রগতি, বন্ড ইস্যুর ক্ষেত্রে ভেরিফিকেশন প্রক্রিয়া, ইমপ্যাক্ট রিপোর্টিং, এক্সটার্নাল রিভিউ ব্যবস্থার উন্নয়ন, সম্ভাব্য ইস্যুকারীদের প্রস্তুতি, বিনিয়োগকারীদের চাহিদা মূল্যায়ন এবং সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থা ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদারের বিষয়েও উভয় পক্ষ মতবিনিময় করে।

আলোচনায় বাংলাদেশের টেকসই অর্থায়ন এবং জলবায়ু-সহনশীল বিনিয়োগ ব্যবস্থা শক্তিশালী করতে পুঁজিবাজারের ভূমিকা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। এ লক্ষ্যে আন্তর্জাতিক সর্বোত্তম চর্চার আলোকে সক্ষমতা বৃদ্ধি, নীতিগত উন্নয়ন এবং বাজার অবকাঠামো শক্তিশালীকরণের বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরও দেখুন