1. bdsomachar24.news@gmail.com : Mohashin Hossain : Mohashin Hossain
  2. smtrs12@gmail.com : news :

বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিলো শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন

  • Update Time : বুধবার, ২২ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম জেলার বাঁশখালী এবং কক্সবাজার জেলার চকোরিয়া ও রামু এলাকায় ৩০৫০টি অসহায় ও গরীব পরিবারে মাঝে ত্রাণ (খাদ্য-সামগ্রী) বিতরণ করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন।

বুধবার (২২ জুলাই) এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর কক্সবাজার শাখার ব্যবস্থাপক মো. জানে আলম এবং চকোরিয়া শাখার ব্যবস্থাপক মিজানুল করিম উপস্থিত থেকে অসহায় ও গরীব পরিবারে মাঝে উক্ত ত্রাণ-সামগ্রী বিতরণ করেন।

ত্রাণ-সামগ্রী বিতরণকালে অন্যান্যদের মধ্যে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা পিপি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, বিশিষ্ট সমাজ সেবক নুরুল আবচার রিয়াদ, বিশিষ্ট ব্যবসায়ী শহিদুর রহমান কায়সার-সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরও দেখুন