1. bdsomachar24.news@gmail.com : Mohashin Hossain : Mohashin Hossain
  2. smtrs12@gmail.com : news :

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
মার্কেটে

বিভিন্ন প্রয়োজনে আমাদের কোনো না কোনো মার্কেট বা শপিংমলে যেতে হয়। কিন্তু অনেক সময় সেখানে গিয়ে দেখা যায় সব দোকানপাট বন্ধ। এতে ব্যস্ত জীবনে অনেকটা সময় নষ্ট হয়।

সপ্তাহের নির্দিষ্ট দিনে ঢাকার বিভিন্ন এলাকায় সাপ্তাহিক ছুটি থাকে, সে অনুযায়ী অনেক মার্কেট বন্ধ থাকে। তাই ব্যস্ত ঢাকায় বের হওয়ার আগে জেনে নেয়া ভালো সোমবার (২৭ জুলাই) কোন কোন এলাকার মার্কেট ও শপিংমল বন্ধ রয়েছে।

যেসব এলাকার মার্কেট বন্ধ

আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২, মিরপুর-১৩, মিরপুর-১৪, ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএইচএস, ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও ওল্ড এয়ারপোর্ট এরিয়া, তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ক্যান্টনমেন্ট, গুলশান-১ ও ২, বনানী, মহাখালী কমার্শিয়াল এরিয়া, নাখালপাড়া, মহাখালী ইন্টার সিটি বাস টার্মিনাল এরিয়া, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ী একাংশ, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ ও সানারপাড়।

যেসব এলাকার দোকানপাট বন্ধ

রামপুরার মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোড়ান বাজার, মেরাদিয়া বাজার, আয়েশা-মোশারফ শপিং কমপ্লেক্স, দনিয়া তেজারত সুপার মার্কেট, আবেদীন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার ও মিতালী অ্যান্ড ফ্রেন্ডস সুপার মার্কেট।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরও দেখুন