1. bdsomachar24.news@gmail.com : Mohashin Hossain : Mohashin Hossain
  2. smtrs12@gmail.com : news :

বিএসইসির নতুন কমিশনার হোসেন সাদাত

  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন হোসেন সাদাত।

এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ প্রজ্ঞাপন জারি করেছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব ফারজানা জাহান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ এর ধারা ৫ অনুযায়ী যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য তাকে বিএসইসির কমিশনার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, তার বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির মাধ্যমে নির্ধারিত হবে।

হোসেন সাদাত কর্পোরেট গভর্নেন্স, নীতিনির্ধারণী কৌশল, টেকসই উন্নয়ন, আর্থিক ব্যবস্থাপনা এবং কৌশলগত যোগাযোগ বিষয়ে প্রায় তিন দশকের অভিজ্ঞতা অর্জন করেছেন।

তিনি গ্রামীণফোন লিমিটেড, শেল অয়েল অ্যান্ড গ্যাস, কেয়ার্ন এনার্জি পিএলসি এবং কেপিএমজি রহমান রহমান হকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে উচ্চপদে দায়িত্ব পালন করেছেন।

বর্তমানে তিনি ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের (আইসিএসবি) প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

দীর্ঘ কর্পোরেট অভিজ্ঞতা ও নীতিনির্ধারণী দক্ষতার কারণে তার নিয়োগ পুঁজিবাজার সংশ্লিষ্ট মহলে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরও দেখুন