1. bdsomachar24.news@gmail.com : Mohashin Hossain : Mohashin Hossain
  2. smtrs12@gmail.com : news :

ফিনিক্স ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

  • Update Time : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানি ফিনিক্স ফাইন্যান্স লিমিটেড গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

মঙ্গলবার (২৮ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৬-জুন’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি ২ টাকা ৮৬ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে ২০ টাকা ১৪ পয়সা লোকসান হয়েছিল।

আলোচিত হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৬-জুন’২৬) কোম্পানিটির লোকসান হয়েছে ৬ টাকা ৮৯ পয়সা। গত বছরের একই সময়ে লোকসান ছিল ১৫ টাকা ৮৪ পয়সা।

দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল মাইনাস ২৮ পয়সা, যা গত বছরের একই সময়ে ১৭ পয়সা ছিল।

গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত নিট দায় ছিল ১০৯ টাকা ৩৫ পয়সা।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরও দেখুন