1. bdsomachar24.news@gmail.com : Mohashin Hossain : Mohashin Hossain
  2. smtrs12@gmail.com : news :

হামদর্দের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও মোনাজাত

  • Update Time : রবিবার, ২ আগস্ট, ২০২৬

হামদর্দ ল্যাবরেটরিজের ১২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে দোয়া ও মোনাজাত হয়েছে। এতে সভাপতিত্ব করেন হামদর্দ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লী, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া।

সভাপতির বক্তব্যে হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া বলেন, মানুষের জীবন খুব ক্ষণস্থায়ী। আমরা যতদিন বেঁচে আছি, মানুষের মঙ্গল যদি করতে পারি তবেই জীবনের সার্থকতা। এই চেতনা ও সাহস নিয়ে সততার সঙ্গে হামদর্দের সেবার কার্যক্রম দেশের প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।

তিনি আরও বলেন, আজকের এই দিনে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মরহুম হাকীম হাফেজ আবদুল মজিদ রহিমাহুল্লাহ, মরহুমা মিসেস রাবেয়া মজিদ, মরহুম হাকীম আবদুল হামিদ, মরহুম হাকীম সাঈদকে। পাশাপাশি হামদর্দ প্রতিষ্ঠা করতে গিয়ে যারা ভূমিকা পালন করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করছি।

একই সঙ্গে যারা বর্তমানে হামদর্দের সেবার কার্যক্রম অব্যাহত রেখেছেন তাদের জন্যও দোয়া।

স্বাগত বক্তব্য রাখেন পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক।

দোয়া মোনাজাত পরিচালনা করেন হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশের সহকারী পরিচালক আবু ইউছুফ আব্দুল হক।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরও দেখুন