1. bdsomachar24.news@gmail.com : Mohashin Hossain : Mohashin Hossain
  2. smtrs12@gmail.com : news :

সুইফটের আন্তঃদেশীয় পেমেন্টে বিশ্বে ১ম দ্বৈত ভূমিকা পালন করল সিটি ব্যাংক

  • Update Time : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

সিটি ব্যাংক সম্প্রতি সুইফটের নতুন রিটেইল ক্রস-বর্ডার পেমেন্ট বা আন্তঃদেশীয় খুচরা লেনদেন ব্যবস্থার আওতায় অর্থ প্রেরণকারী এবং অর্থ গ্রহণকারী—উভয় ভূমিকাতেই সফলভাবে বিশ্বের প্রথম ‘সুইফট স্কিম’ভিত্তিক আন্তঃদেশীয় পেমেন্ট উদ্যোগ সম্পন্ন করেছে।

মঙ্গলবার (৪ আগস্ট) ব্যাংকপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

অস্ট্রেলিয়া, কানাডা, চীন, জার্মানি, ভারত, স্পেন, থাইল্যান্ড, যুক্তরাজ্য, মধ্যপ্রাচ্য এবং যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ১৭টি দেশের ৫০টিরও বেশি শীর্ষস্থানীয় ব্যাংক এই কাঠামো বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। বাংলাদেশ থেকে একমাত্র ব্যাংক হিসেবে সিটি ব্যাংক ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে সুইফটের এই উদ্যোগে যুক্ত হয়।

প্রচলিত আন্তঃদেশীয় পেমেন্ট ও রেমিট্যান্স ব্যবস্থায় একাধিক মধ্যস্থতাকারী ব্যাংক, বিশ্বব্যাপী প্রক্রিয়াকরণের সময়ের ভিন্নতা এবং বিভিন্ন নিয়ন্ত্রক বাধ্যবাধকতার কারণে প্রায়ই বিলম্ব ও অতিরিক্ত ব্যয়ের সমস্যা দেখা দেয়। পাশাপাশি মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের ফি কেটে নেওয়ায় প্রাপকের হাতে পৌঁছানো অর্থের পরিমাণও কমে যায়। এসব বাধা দূর করার লক্ষ্যেই সুইফট নতুন এই পেমেন্ট কাঠামো চালু করেছে, যার মাধ্যমে খুচরা গ্রাহক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা দ্রুত, নির্ভরযোগ্য ও স্বচ্ছ আন্তর্জাতিক অর্থ স্থানান্তরের সুবিধা পাবেন।

‘সুইফট স্কিম’ আন্তঃসীমান্ত লেনদেনের জন্য একটি নতুন কাঠামো, যার মাধ্যমে লেনদেনের পূর্ণ মূল্য প্রাপ্তির নিশ্চয়তা, শুরুতেই ব্যয়ের স্বচ্ছ ধারণা, লেনদেন অনুসরণের সুবিধা এবং দিন-রাত ২৪ ঘণ্টা সেবা নিশ্চিত করা হয়েছে। বিশ্বের বিভিন্ন ব্যাংক ২০২৬ সালের জুন মাসে এই সেবা চালু করেছে। এটি জি-২০ নির্ধারিত আন্তঃদেশীয় লেনদেনের গতি, ব্যয়ের স্বচ্ছতা এবং গোপন বা অতিরিক্ত ফি দূর করার মানদণ্ড পূরণে সহায়তা করছে।

সিটি ব্যাংক ২২ জুন ২০২৬ তারিখে তাদের প্রথম লেনদেন মাত্র ১ মিনিটে এবং দ্বিতীয় লেনদেন ৫৭ সেকেন্ডে সম্পন্ন করে। এরপর ২৩ জুন ২০২৬ তারিখে ব্যাংকটি ‘গেটওয়ে ইন্টারমিডিয়ারি’ বা মধ্যস্থতাকারী হিসেবে ভারতের এইচডিএফসি ব্যাংকের সঙ্গে সমন্বয় করে ভারত থেকে আসা একটি অর্থপ্রদান প্রক্রিয়া সম্পন্ন করে এবং তা বাংলাদেশের একটি স্থানীয় ব্যাংকে পৌঁছে দেয়।

সম্প্রতি সুইফট এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে সিটি ব্যাংকের এই অর্জনকে স্বীকৃতি দেওয়া হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান এবং সুইফটের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ভারত-দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান কিরণ শেঠি সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন-এর হাতে স্মারক ক্রেস্ট তুলে দেন।

অনুষ্ঠানে সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা এবং ক্যামেলকো মাহিয়া জুনেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব হোলসেল ব্যাংকিং মেসবাউল আসিফ সিদ্দিকী, সুইফটের অ্যাকাউন্ট ডিরেক্টর (ভারত) ও কান্ট্রি ম্যানেজার অপির্তা ঘোষসহ সিটি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরও দেখুন