1. bdsomachar24.news@gmail.com : Mohashin Hossain : Mohashin Hossain
  2. smtrs12@gmail.com : news :

পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

সম্প্রতি রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী।

এতে সভাপতিত্ব করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী।

বিশেষ অতিথি ছিলেন কোম্পানির স্বতন্ত্র পরিচালক মোস্তফা জামাল হোসেন এফসিএ। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী।

সভায় কোম্পানির বীমা গ্রাহকদের দাবির চেক হস্তান্তরের পাশাপাশি ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনা করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (প্রধান নিরীক্ষক) নন্দন ভট্টাচার্য্য, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব মোস্তফা হেলাল কবির, সিনিয়র ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন, মো. নওশের আলী নাঈম, মো. আবু তাহের, সিএফও এস. এম. আরাফিন কাদের এবং ডিএমডি মো. কামাল হোসেন মহসিন, মোহাম্মদ খলিলুর রহমান সিকদার ও মোহাম্মদ এনামুল হকসহ কোম্পানির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরও দেখুন