1. bdsomachar24.news@gmail.com : Mohashin Hossain : Mohashin Hossain
  2. smtrs12@gmail.com : news :

কৃষি উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমে মার্কেন্টাইল ব্যাংকের অংশগ্রহণ

  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি, পল্লী অঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ, খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংকের ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে আনুষ্ঠানিকভাবে অংশ নিয়েছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি।

সোমবার (১৭ আগস্ট) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

এ উপলক্ষে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়। ১৬ আগস্ট ২০২৬ তারিখে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন কৃষি ঋণ বিভাগ-২-এর পরিচালক এ কে এম সাইদুজ্জামান এবং অতিরিক্ত পরিচালক রাফিয়া সুলতানা।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মার্কেন্টাইল ব্যাংকের প্রতিনিধিত্ব করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও ড. মো. জাহিদ হোসেন এবং কৃষি ঋণ বিভাগের প্রধান ও এফএভিপি মো. সাজ্জাদুর রহমান। এ সময় উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এই চুক্তির মাধ্যমে দেশের কৃষি খাত আরও শক্তিশালী হবে এবং গ্রামীণ অর্থনীতি উপকৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে বাংলাদেশ ব্যাংক। মার্কেন্টাইল ব্যাংক প্রান্তিক অর্থনীতিতে গতি সঞ্চার করতে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। নতুন এই চুক্তি ব্যাংকটির দীর্ঘমেয়াদি সেই প্রচেষ্টারই অংশ।

এই ধারা অব্যাহত রাখতে এবং পল্লী অঞ্চলের অর্থনীতি শক্তিশালী করতে বাংলাদেশ ব্যাংকের সব উদ্যোগে একাত্ম হয়ে কাজ করবে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরও দেখুন