1. bdsomachar24.news@gmail.com : Mohashin Hossain : Mohashin Hossain
  2. smtrs12@gmail.com : news :

ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলেন ওয়ালটনের ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান

  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

ডিজিটাল ক্যাম্পেইন ‘সিজন-২৪’-এ বিশেষ অবদান রাখায় ওয়ালটনের ৩২ জন ম্যানেজার, পরিবেশক ও কর্মকর্তাকে ‘ব্র্যান্ডিং হিরোজ’ পুরস্কার দিয়েছে ওয়ালটন কর্তৃপক্ষ।

সম্প্রতি রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত ‘ব্র্যান্ডিং হিরোজ অ্যাওয়ার্ড প্রোগ্রাম ২০২৬’ শীর্ষক অনুষ্ঠানে তাদের হাতে ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেওয়া হয়।

ওয়ালটনের সিজন-২৪ ক্যাম্পেইন সফল করতে দেশজুড়ে ওয়ালটন প্লাজা ও ডিস্ট্রিবিউটররা স্থানীয় পর্যায়ে বর্ণাঢ্য র‌্যালিসহ বিভিন্ন সৃজনশীল প্রচারমূলক কার্যক্রম পরিচালনা করেন। এসব কার্যক্রমের মাধ্যমে ব্র্যান্ডের প্রচার ও গ্রাহকদের সম্পৃক্ততা বাড়াতে বিশেষ অবদান রাখায় সংশ্লিষ্টদের এই স্বীকৃতি দেওয়া হয়।

অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম।

পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে এস এম মাহবুবুল আলম বলেন, ‘আমরা শুধু ক্যাম্পেইন পরিচালনা করি না; বরং মানুষের উচ্ছ্বাস, ভালোবাসা ও স্বতঃস্ফূর্ত সাড়াকেও মূল্যায়ন করি।’

তিনি বলেন, দেশের প্রতিটি অলিগলিতে ব্র্যান্ডিংয়ের মাধ্যমে ওয়ালটনের পক্ষে যে দৃষ্টান্ত তারা স্থাপন করেছেন, তা প্রশংসনীয় ও অনুপ্রেরণাদায়ক। ব্র্যান্ডিং একটি গতিশীল ও সৃজনশীল ক্ষেত্র, যেখানে প্রতিনিয়ত নতুন ও বৈচিত্র্যময় ধারণার প্রয়োজন হয়। উদ্ভাবনী ব্র্যান্ডিং কার্যক্রমের মাধ্যমে তারা ওয়ালটনকে মানুষের আরও কাছে পৌঁছে দিয়েছেন।

তিনি আরও বলেন, ওয়ালটনের সাফল্যে পুরস্কারপ্রাপ্তদের বিশেষ অবদান রয়েছে। তাদের অবদানকে সম্মান জানাতে ভবিষ্যতেও এ ধরনের পুরস্কার দেওয়ার উদ্যোগ অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ইভা রিজওয়ানা, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মফিজুর রহমান, ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মো. ফিরোজ আলম, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় চিত্রনায়ক ও ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরও দেখুন